মো: ছাম্মি আহমেদ আজমীর: সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক,জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ ৪র্থ তম মৃত্যুবার্ষিকী আজ।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে কালীবাড়ী কড়িতলা ডায়মন্ড মেডিকেল ব্যবসায়ী কর্নারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো:ফখরুল ইসলাম তালুকদার রাকিব স্মৃতি চারণ করে বলেন,আমি প্রথমে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেনো আমার প্রিয় অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব কাকা যেনো জান্নাত বাসী হন। তিনি আমাদের জন্য রেখে গেছেন তার নীতি,আর্দশ ও ভালবাসা।সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সফল ভাবে চালিয়েছেন শ্রদ্ধেয় আমার বাবা ডায়মন্ড মেডিকেল এর স্বত্বাধিকারী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাবেক সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মরহুম মুকুল হোসেন তালুকদার ও নাফি মেডিকেলের পরিচালক অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব কাকা। প্রতি নিয়ত এরা দুজন ঔষুধ ব্যবসায় প্রতিষ্ঠান গুলো সুন্দর ভাবে যেনো চলে এজন্য সকল কে নিয়ে নেতৃত্ব দিয়েছেন সব সময়। ফখরুল ইসলাম তালুকদার রাকিব আরও জানান,তাদের রেখে যাওয়া স্বপ্ন তাদের সন্তান হিসেবে আমরা সৎ ভাবে থেকে এবং সিরাজগঞ্জে সকল সম্মানিত ঔষুধ ব্যবসায়িদের সকল কে সাথে নিয়ে ভালো কাজ গুলো দৃশ্য মান করবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা