মান্নান শেখ সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধিঃ ২০১৯ সালে পাবনাসহ ১৪টি জেলা চারটি দলের ৫৯৫ জন চরমপন্থির সদস্য আত্মসমর্পণ করেন।
অন্ধকার পথ ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আলোকিত জীবন-যাপনে ফিরে আসায় ৫৯৫ জন
চরমপন্থির সদস্য আত্মসমর্পণের মধ্যে ৬৭ জন চরমপন্থির পূর্ণবাসন পেলেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়ন দেলুয়াকান্দি গ্রামে(১৪ অক্টোবর মঙ্গলবার)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম উন্নয়ন সংস্থা'র হলরুমে আত্মসমর্পণকারী চরমপন্থিদের পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমি সহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড ,ডেইরি কেয়ার সেড, অফিস সেড, ৪৮টি গরু সহ হস্তান্তের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সভাপতিত্বে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দেবাশীষ কুমার ঘোষ এ-র সঞ্চালনায়
চরমপন্থির পূর্ণবাসন গ্রাম উন্নয়ন সংস্থা-র এগ্রো প্রকল্পের সেড হস্তান্তের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ একে,এম আনোয়ারুল হক,জেলা এন এস আই কর্মকর্তা মাকসুদুল ইসলাম,জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কে এম মনজুরে মওলা,বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর,বেলকুচি থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, গণমাধ্যম কর্মী
ও চরমপন্থী আত্মসমর্পণকারী সদস্যগণ উপস্থিত ছিলেন।
চরমপন্থির পূর্ণবাসন গ্রাম উন্নয়ন সংস্থা-র
প্রকল্পের হস্তান্তের শুভ উদ্বোধন অনুষ্ঠানে,
বক্তারা বক্তব্যে বলেন এই প্রকল্প আত্মসমর্পণকারী চরমপন্থীদের নতুন জীবনের পথে ফিরিয়ে আনার এক যুগান্তকারী উদ্যোগ। এখন তাদের দায়িত্ব হবে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে খামার পরিচালনা করে স্বাবলম্বী হওয়া।তারা আরও বলেন,এই পুনর্বাসন কর্মসূচি কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি সমাজে স্থিতিশীলতা,শান্তি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।বক্তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
চরমপন্থি পরিত্যাগ করে জীবিকা ও মর্যাদার নতুন পথে এগিয়ে যাওয়ার এই প্রকল্প সারাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা