মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :অভিযুক্ত হলেইতো আর কাউকে বাদ দেওয়া যাবে না, সেটা প্রমাণ করতে হবে। সম্প্রতি সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের ক্রিকেটে ফিক্সিং এর অভিযোগ প্রসঙ্গে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।
আজ (০৯ নভেম্বর) রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 'যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ ক্যাম্পে'র উদ্ভোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন,বিসিবি চাননা যারা ফিক্সিং এর সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনভাবেই যেন না খেলে। ফিক্সিং এর সাথে যারা জড়িত ছিল বিসিবি এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান তিনি । শুধু খেলোয়ার না বাহিরে থেকে অনেকে জড়িত থাকেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা ।
আরেক প্রশ্নে উপদেষ্টা জানান, তরুণদের আত্নরক্ষার্থে সক্ষমতা বৃদ্ধির জন্যই এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারীদের নিরাপত্তার শঙ্কা উল্লেখ করে উপদেষ্টা খেলাধুলায় অধিক সংখ্যক নারীর অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন।
এ সময় বিকেএসপি'র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১০২টি ব্যাচে ৮২৫০ জন যুবক ও ১২টি ব্যাচে ৬শত যুবতীদের পর্যায়ক্রমে আড়াই বছরব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা