রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:শারদীয় র্দুগাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন আত্রাই উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বুধবার সন্ধ্যায় আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন তিনি ,পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন র্ধমীয় উৎসব নির্বঘ্নিে ও শান্তিপূর্ণভাবে উদযাপনরে জন্য উপজেলার প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুণ কুমার জানান,এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫১টি পূজা মন্ডপে শারদীয় র্দুগোৎসব অনুষ্ঠতি হচ্ছে। তিনি উপজলো প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরর্দিশন কালে উপজেলা নির্বাহী অফিসার মো.রাকিবুল হাসান এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা