মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারের আশুলিয়ার থানার অন্তর্গত পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় আজ বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভস্মীভূত হয় ৬টি টিনের ঘর।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (১২ ডিসেম্বর ) বিকেল চারটার দিকে স্থানীয় মনসুর আহমেদের বাসায় হঠাৎ আগুন দেখতে পাওয়া যায়। মুহুর্তের মধ্যে আগুন প্বার্শবর্তী টিনের কয়েকটি ঘরে দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে এক ঘন্টার ভেতর জিরাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর মাঝেই ছয়টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া একটি ঘরের ভাড়াটিয়া জানান, আমি বাইরে থেকে মাত্র ঘরের বারান্দায় প্রবেশ করেছি এমন সময় দেখি ঘরের চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে, আমি আর ভিতর ঢুকতে পারি নাই আর তীব্র আগুনে ঘর থেকে কোন জিনিসপত্র বের করতেও পারিনাই, শুধু হাতে একটি ব্যাগ ছিল সেটা নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যাই। আগুনে আমার ঘরের সবকিছু ছাই করে দিয়েছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনেই হয়েছে বলে মনে হচ্ছে। তবে পুরোপুরি তদন্ত শেষেই এর কারন সম্পর্কে বলা যাবে বলেও জানান তিনি ।
এ ঘটনায় কোন হতাহত না হলেও ভুক্তভোগীদের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় ৬-৭ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা