শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
আশুলিয়ায় পলাশবাড়ি এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়। তবে এখনো তার পরিচয় সনাক্ত হয়নি বলে তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায় আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা জানায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি লাশ পরে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গনস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার লাশটি মৃত বলে জানায়। এ সময় তার গলায় গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়। তবে যুবকটির এখনো কোন পরিচয় এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে এ ব্যাপারে এখনো কোন তথ্য পায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা