শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর (সাভার)প্রতিনিধি :
আশুলিয়ায় অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাইদুল মোল্লাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আজ (১২ অক্টোবর) রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে তথ্য জানান থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।
তিনি জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক মাহবুবের নেতৃত্বে একটি চৌকশ টিম সকালে টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয় আসামী সাইদুলকে। তার নামে ছাত্র-জনতা হত্যার তিনটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল বলে জানায় পুলিশ। ধৃত সাইদুল ওই এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা