মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি (গোয়েন্দা) পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ১টা ৫০ মিনিটে আশুলিয়ার মুক্তা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তারেক হোসেন সরদার ওরফে তাসিফ (২৮), মোঃ সুমন শেখ (৩৫) তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে ও মোঃ রাফাত হাসান ওরফে তুষার (২১) তারা ৩ জনই বর্তমানে আশুলিয়ার শ্রীপুর এলাকায় বসবাস করেন।
ডিবি পুলিশ (০৪ মার্চ) বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মুক্তা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
ডিবি (উত্তর) আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা