শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : আশুলিয়ায় ইসলামনগরস্থ্য মানিকগঞ্জ জেলা কল্যাণ সমিতির ঈদ পূর্নমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আমিরুল ইসলাম কাওছারকে সভাপতি ও সাইদুর রহমান পান্নুকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকালে স্বপ্নীল সোসাইটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল হতেই শতাধিক সদস্যরা সভায় বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় সকল সদস্যের সম্মতিতে কার্যকরী কমিটি নির্বাচিত করেন । এছাড়াও সভায় সিনিয়র সহ সভাপতি হিসেবে মোসলেম উদ্দিন, সহ সভাপতি মোঃ বকুল, যুগ্ম সম্পাদক পদে মোঃ মানিক মিয়া, সাংগঠনিকে মোতালেব, কোষাধ্যক্ষে ফরহাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষে হারেজ মজুমদার ও রুবেল মিয়া, দপ্তর ও পাঠাগারে সাহিদুল ইসলাম, ধর্ম ও সমাজকল্যাণে মোঃ আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনায় মোঃ মাসুদ, সাংস্কৃতিকে মোঃ বাবুল, ক্রীড়াতে হাফিজ হোসেন ও নির্বাহী সদস্যতে সাচ্চু মিয়া নির্বাচিত হয়। এ কমিটি আগামী ২ বছরের নির্বাচিত হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা