
মো:আজাদ খান,চিতলমারীঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মুজিবুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য, শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম এর সভাপতিত্বে জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মুজিবুর রহমান শামীম বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংস্কার বা ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান,
উপজেলা জুড়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এতে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ২ বছরের (২০২৬-২০২৮) জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কে সভাপতি ও ডা: নাজমুল হুদা কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানোর পরে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা