
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়নের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ৪টি সিলিং ফ্যান, ৫টি মশারি সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস সহায়তা করা হয়েছে।
১৮ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উজান মেওয়া খোলা যুব সংঘের সভাপতি এডভোকেট মোঃ বাবু ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন বিপ্লবের নেতৃত্বে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় মাদ্রাসার পক্ষে সহায়তা সামগ্রী গ্রহণ করেন দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসার পরিচালক ওমর ফারুক সহ প্রমুখ।
উল্লেখ্য,উজান মেওয়া খোলা যুব সংঘ সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা