প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৪:৩২ পি.এম
কাজিপুরে খলিল সিরাজীর সমর্থনে শ্রমিকলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ কাজিপুরে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান সিরাজীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় জাতীয় শ্রমিকলীগ কাজিপুর উপজেলা শাখা ও চরাঞ্চলের যানবাহন শ্রমিকদের পক্ষ থেকে বিশাল রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।
২৫শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের হলরুমে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক,নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আনারস মার্কার প্রার্থী খলিলুর রহমান সিরাজীর পক্ষে সমর্থন জানানো সহ আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে ভোট চায়।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান সিরাজী বলেন, " ৮ই মে প্রত্যেক বাড়ি বাড়ি হতে ভোটারদের কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য অনুপ্রাণিত করতে হবে,নেতাকর্মী ও শ্রমিকদের প্রচারণায় সরব হওয়ার আহবান জানান তিনি"
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা
Copyright © 2026 দৈনিক যমুনা এক্সপ্রেস. All rights reserved.