শারদীয় দূর্গাপুজা ২০২৬ নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন এর লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বিভিন্ন পুজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা দায়িত্ব পালনের নিমিত্তে গত ১৫ই অক্টোবর হতে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাগণ স্বল্পকালীন সময়ের জন্য মোতায়েন রয়েছেন
তাঁরই ধারাবাহিকতায় গতকাল ২০ শে অক্টোবর মঙ্গলবার বিভিএমএস জেলা কমান্ড্যান্ট(আনসার ও ভিডিপি)সিরাজগঞ্জ
আলী রেজা রাব্বী উপজেলার পৌর সদর সার্বজনীন দেবালয় (পৌরসভা), শিখা স্মৃতি সার্বজনীন দূর্গা মন্দির (সোনামুখী বাজার), সোনামুখী সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করেন, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল আচরণ ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে বাহিনীর পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজামণ্ডপে ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার যে ধারা গড়ে উঠেছে, তা আসন্ন নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে কার্যকর ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, দায়িত্ববোধের যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা