
কাজিপুর,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চরগিরিশ ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ আগস্ট শনিবার সকাল ১০:০০ ঘটিকায় কাজিপুর উপজেলার রঘুনাথপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে চরগিরিশ ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি শ্রী অমর কৃষ্ণ দাস সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি সমন্বয়ক,ও সম্মেলন প্রস্তুত কমিটি, কাজিপুর উপজেলা শাখা।প্রধান বক্তা ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
এসময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দিন ব্যাপী চরগিরিশ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন(১২০ জন পুরুষ ও ৩০ জন মহিলা) করে নয়টি ওয়ার্ডের ১৩শ ৫০ জনের মাঝে নতুন ফরম বিতরণ করেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা