মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধিঃ মানিকগঞ্জে জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের প্রতিবাদকারী, সৎ, যোগ্য, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুসা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার হওয়া সত্বেও দলের প্রতি আনুগত্য থেকে বিএনপির প্রতিটি লড়াই সংগ্রাম ও প্রায় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে ২৪ নভেম্বর ২০২৫ বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিস্কার আদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। তিনি কাঞ্চনপুর ইউনিয়নের শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যানই না, তিনি একজন সভ্য, ভদ্র, অমায়িক, জনদরদী গরিবের বন্ধু, জনগণের সুখে দুখের সাথী।
এ ব্যাপারে মোঃ মোশারফ হোসেন মুসা তার প্রতিক্রিয়া বলেন, প্রিয় মানিকগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জনগণের দাবি ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি উপেক্ষা করতে না পেরে ষষ্ঠ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কার করা সত্বেও আমি দলের প্রতি আনুগত্য থেকে প্রতিটি লড়াই সংগ্রামে ও দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করি। যার ফলশ্রুতিতে আমার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
আজ রাজপথের লড়াই সংগ্রাম, জেল জুলুম, নিপীড়ন নির্যাতনের শিকার একজন কর্মীর যথাযথ মূল্যায়ন হয়েছে, রাজপথের সংগ্রামের বিজয় হয়েছে। আমি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় নেতা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক রাজপথের অবিরাম যোদ্ধা, মা মাটি ও মানুষের নেত্রী আফরোজা খান রিতা আপাকে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাইকে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরে দলের যে সমস্ত নিবেদিত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোনে আমাকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন।
আমি শহীদ জিয়ার হাত ধরে ১৯৭৯ সন থেকে যে দলকে হৃদয়ে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছি লড়াই সংগ্রাম করেছি সেই দলে আবার সক্রিয় রাজনীতি করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমার রাজনৈতিক জীবনে জনগনের কল্যাণে জনগণের অধিকার আদায়ের ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সব সময় সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আজকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সালাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দলের একজন নিবেদিত কর্মী হিসেবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আজ থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশ ও জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নে কাজ করব। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠায় কাজ করব। সাহসিকতার সাথে সাদা কে সাদা বলবো কালোকে কালো বলবো। গণতন্ত্র চর্চায় বিরোধী রাজনৈতিক মতামত কে সম্মান করবো। তাদের সমালোচনা মেধা ও যুক্তি দিয়ে খন্ডন করব। অন্যের সমালোচনা থেকে ধৈর্যের সাথে নিজের ভুলগুলো সংশোধন করব। দলে সমাজের মেধাবী শিক্ষিত ও ক্লিন ইমেজের লোকদের অন্তর্ভুক্ত করে রাজনীতি করার সুযোগ করে দেয়ার চেষ্টা করব। পারস্পরিক সহাবস্থান ও একে অপরের প্রতি সম্মান রোধের রাজনীতির চর্চা করব।
বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধারের শীষ জিন্দাবাদ। আসুন জনগণকে ভালোবাসায় রাখি এবং জনগণের ভালোবাসায় থাকি, আল্লাহ হাফেজ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা