নাফিজ আহমেদঃ রাজবাড়ীর কালুখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান বিশ্বাসের মৃত্যুতে কালুখালীতে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৯ আগষ্ট ) সকাল ৯টার দিকে বাংলাদেশ স্পেশালাইষ্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কালুখালী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান বিশ্বাস (৪৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি বোয়ালিয়া গ্রামের মগবুল বিশ্বাস (মাষ্টারের) ৬ সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ। মৃত্যু কালে তিনি ১পুত্র,১কণ্যা ও স্ত্রী রেখে যান। শনিবার বাদ আসর কালুখালী মহিলা কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযায় রাজনৈতিক ব্যক্তি বর্গ ব্যবসায়ী পেশাজীবী চাকুরীজীবিরা সহ বিভিন্ন মহলের লোকজন অংশগ্রহণ করেন, এসময় তার মৃত্যুর লোকে এলাকাটি স্তব্ধ হয়ে যায়। সকলের সাথে হাস্যোজ্জ্বল ও সদাচরণের কথা নিয়ে এলাকাবাসী সমালোচিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা