নাফিজ আহমেদঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী -২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এর নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভার আয়োজন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে কালুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আঃ রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ নিলু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক আঃ রহমান, সুরা সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকাল পাঁচটায় মৃগী বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে বথুনদিয়া বাজার, শিকজান বাজার, কলকলিয়া বাজার ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পথসভা করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে আপনাদের সেবক হিসেবে মনোনীত করেছেন। আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ প্রদান করতে ও ন্যায় ইনছাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার করতে আপনারা সহযোগীতা করুন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা