গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে না পারায় তিন মাস আগেই তিনি দায়িত্বশীল নেতাদের কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, এর আগে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানানো হলেও এলাকার সাধারণ মানুষ তা জানতে পারেননি। এ কারণে সবার অবগতির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ থেকে তিনি আর কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে থাকছেন না।
পদত্যাগের বিষয়ে কোনো ধরনের চাপ বা ভয়ভীতির অভিযোগ নাকচ করে আবুল কালাম শেখ বলেন, সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ও বিবেচনা থেকেই তিনি দলীয় দায়িত্ব ছেড়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব নেই।
এ সময় দায়িত্বে থেকে সংগঠনের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা