কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রমেশ চাকমা (২৯) উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে দীঘিনালা-বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছেন জানিয়ে পিডিবির দীঘিনালার সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন, “বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় সেখানে গাছের ডাল কাটার আগে আমাদেরকে জানালে আমরা সেখানে বিদ্যুৎবিচ্ছিন্ন করে রাখি।”
ওসি জাকারিয়া বলেন, “বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।”
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা