শাহারুল হক মুন্সি (গাইবান্ধা) গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মোঃ আবু বক্কর সিদ্দিক (২৭) নামে একজন র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।একইসময়ে আহত হয়েছেন আরো একজন র্যাব সদস্য।
জানা যায় যে, গত ১১ মে রবিবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজারের একটু দুরে এই ঘটনাটি ঘটেছে ।
দূর্ঘনায় নিহত মোঃ আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন এর পশ্চিম আব্দালপুর গ্রাম এর মোঃ শওকত আলীর ছেলে।
জানা যায়, আহত অপর র্যাব সদস্য পুলিশের উপ-পরিদর্শক এসআই সাইফুর রহমান (৪০) কে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা