শাহারুল হক মুন্সি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নব-নির্বাচিত এডহক কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে (রবিবার) দুপুর ১২টায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিশেষ কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব দীপক কুমার দেবনাথ,সহকারী প্রধান শিক্ষক ফাহমিদা আখতার, শিক্ষক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আরিফ হাসান ঈদুল এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় শিক্ষার মান কিভাবে এগিয়ে নেওয়া যায় এই নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা