গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ মাদক কারবারি স্বাধীন মিয়াকে আটক করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার ৮ মে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতাকৃত মোঃ স্বাধীন মিয়া (৩৫) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় গ্রামের স্থায়ী বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরিয়া এলাকাতে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠ হতে ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২৮৫০ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা