শাহারুল হক মুন্সি গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাইহাট বাজার এলাকায় একজন পান ব্যবসায়ীকে গলা কেটে খুন করেছে দূর্বৃত্তরা।
নিহত পান ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, খালেক মিয়া বৃহস্পতিবার দোকানে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি।
আজ শুক্রবার সকালে নাকাইহাট বাজারের গরুর হাটের পাশে একটি বাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গতরাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বুলবুল ইসলাম বলেন,একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। পরবর্তীতে সুষ্ঠু তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা