শাহারুল হক(গাইবান্ধা প্রতিনিধি) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সরবর নামক পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে মোঃ শাওন মিয়া (১৫) নামের এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।
১১ মে রবিবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাওন মিয়া গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী মোঃ সাদেকুল ইসলামের ছেলে।
তার অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা