শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের উদ্যোগ বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমস্ত অপদার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিষয়ে উল্লেখ করেন ফেব্রুয়ারির নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,পৌর সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রনক, আব্দুল মান্নান সেন্টু,উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব রানা মন্ডল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ কুমার চাকী কাজল, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন মিয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ পল্লব, উপজেলা আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ শাখার সভাপতি নুর আলম প্রধান,সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ,, পৌর আহ্বায়ক খাইরুল ইসলাম,সদস্য সচিব আরিফ মাহমুদ, উপজেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিবুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মুন্না,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকন,পৌর সভাপতি আব্দুল মতলব সরকার,
সাধারণ সম্পাদক রোমান প্রধান সাংগঠনিক সম্পাদক
আবু সায়েব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা