শাহরুল হক মুন্সি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে (র্যাব-১৩)।
বৃহস্পতিবার ২৯(মে) রাতে এ তথ্য জানান সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মোঃ নওশের আলী।
গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের মুঞ্জুল মিয়ার ছেলে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে (ধারা ৪০৬/৪২০, পেনাল কোড ১৮৬০) ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করে।
বিশেষ সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৯ (মে) রাত ৮টার দিকে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুরের একটি র্যাবের দল অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ শহরের চারমাথা মোড়ে মায়ামনি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা