
ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জের চন্দ্রকণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চন্দ্রকণা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী,খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন,খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ,সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন,তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা,পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সদস্য জেলা বিএনপি মো: আসলাম উদ্দিন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের মুরুব্বিগণ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা