মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলা (উত্তর) কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ মিনি বার ফুটবল টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জয় পেয়েছে আসাদুজ্জামান নূর স্মৃতি সংঘ। দলটি ১-০ গোলে হারিয়েছে মেহেরপুর লাল সবুজ একাদশকে।
ম্যাচের একমাত্র গোলটি করেন মারুফ। তার গোলেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে নেয় আসাদুজ্জামান নূর স্মৃতি সংঘ।
খেলায় দুই দলই চমৎকার প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দেবিদ্বারের বাঙ্গুরী গ্রামের প্রতিনিধিত্ব করা আসাদুজ্জামান নূর স্মৃতি সংঘ। দর্শকরা খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হয়ে করতালি দিয়ে উৎসাহ দেন।
এ সাফল্যের পেছনে পরিচালক ও সংগঠকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আবুল খায়ের রতন ভূইয়া, মোঃ সবুজ ভূইয়া, ফজলে রাব্বি, আবুল হাসেম, সাহিদুল ইসলাম ভূইয়া, আবু বক্করসহ অনেকে দলের সাফল্যে ভীষণ আনন্দিত। তারা জানিয়েছেন, খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে।
দলটির খেলোয়াড় ও সমর্থকরা জানান, দূরের মাঠে গিয়েও ভালো ফলাফল অর্জন করে ক্লাব ও এলাকার সুনাম বৃদ্ধি করেছে তারা। এ জয় ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগাবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা