এম এ নোমান চৌদ্দগ্রাম প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসচ্ছল নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারের কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরে এ শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, পূজা উদযাপন ফ্রন্ট চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি আশীষ কুমার সিংহ, মৎস্যজীবী দলের সভাপতি মো. সুজন, বাজার মন্দির কমিটির সেক্রেটারি সুনীল বণিক, পৌর পূজা ফ্রন্টের নেতা আপন বণিক, রতন দাস প্রমুখ।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা