
এম এ নোমান,চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁন্দিশকরায় মিলেনিয়াম ক্লাব জুনিয়রের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় লক্ষ্মীপুর ইউনাইটেড ও চাঁন্দিশকরা এনজি ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে লক্ষ্মীপুর ইউনাইটেড। ফলে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চাঁন্দিশকরা এনজি ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি লিয়াকত আলী শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আল মামুন মিশু, সাধারণ সম্পাদক রবিউল করিম, আবুল কাশেম মিল্লাত, তছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
ফাইনাল ম্যাচে লক্ষ্মীপুর ইউনাইটেডের হয়ে জয়সূচক গোল করেন আরমান। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং ২ হাজার ৫০০ টাকা নগদ পুরস্কার লাভ করেন।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি বিকাশে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা