
চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরটিভি ও বিজয় টিভির নিউজ প্রেজেন্টার এবং সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী।
রোববার (১৯ অক্টোবর) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁর এ মনোনয়নের বিষয়টি জানা যায়।
সাদিয়া রেজওয়ানা তন্বী চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর একমাত্র মেয়ে। সাংবাদিকতার পাশাপাশি এবার তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব পেলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন ইউসুফ আলী এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী আবু তাহের।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাঁদের।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা