শাহারুল হক মু্ন্সী,গাইবান্ধা প্রতিনিধঃ গাইবান্ধা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় (০২ সেপ্টেম্বর )গাইবান্ধা জেলা স্টেডিয়ামে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরি মোয়াজ্জেম আহমদ, গাইবান্ধা জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।
উক্ত খেলায় যে দুটি দল ফাইনালে মুখোমুখি হন তারা হলো মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ফুটবল দল বনাম কাজী আজাহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় । খেলায় নির্ধারিত ৮০ মিনিটে এক এক গোলে সমতা হয়। পরে ট্রাইবেকার ৪-৩ গোলে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন
খেলায় সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হাসান মিয়া শিক্ষার্থী উচ্চ বিদ্যালয় । সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় মুরাদ জামান ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা