মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাভারে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে পৌর ছাত্রদল। এ সময় তারা ঢাকা-১৯ (সাভার) আসনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু কে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
আজ (০৭ নভেম্বর) শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা।
জানা যায়, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে একটি মিছিল পৌর এলাকার আইচানোদ্দা সুরমা গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইয়ামিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, ফয়সাল হামিদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন এবং বক্তারা বলেন, এ আসনে বিপুল ভোটে ধানের শীষে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা