মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:সিলেট, ২২ আগস্ট জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মামুন আহমেদ (২২), পিতা মৃত সিরাজ মিয়া, সাং-মেঘেরগাঁও, ডাকঘর শিবের বাজার, থানা জালালাবাদ, সিলেট। তাকে শিবের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
২। ফখর উদ্দিন, পিতা মৃত সোনা মিয়া, সাং ফতেহপুর ৩নং ওয়ার্ড খালপাড়, বর্তমান ঠিকানা- বাসা নং-২০২, কালিবাড়ী, থানা জালালাবাদ, জেলা সিলেট। তাকে লামাকাজী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা যথাক্রমে এয়ারপোর্ট জি আর নং-১২৫/২১, গোয়াইনঘাট জি আর নং-১৮০/১৮ এবং জালালাবাদ থানার মামলা নং-১৭/৮৭, তারিখ-১৩/০৪/২০২২, ধারা-৪৪৮/৩৭৯/৫০৬ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী।
জালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা