মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ দেবিদ্বারে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের মানবিক উদ্যোগে জুলাই মাসে আন্দোলনে আহত দুই জন যোদ্ধার মাঝে উপহারস্বরূপ অটোরিকশা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন দুই আহত যোদ্ধার হাতে এই অটোরিকশা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের নিবেদিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আন্দোলনের সময় আহত এই সাহসী যুবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অন্যদেরও উচিত এমন উদ্যোগে অংশ নেওয়া।”
সংগঠনের সদস্যরা জানান, ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ একটি মানবিক সংগঠন হিসেবে শুরু থেকেই বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছে। আহত এই দুই যোদ্ধার কর্মসংস্থান নিশ্চিত করতেই তাদের নিজস্ব আয়ে এই অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।”
এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে, যা অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যতের জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা