ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি পি আর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় ঝিকরগাছা ব্রীজ সংলগ্ন স্থানে মিছিল শুরু পূর্বক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই সনদ সহ পি আর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এদেশের মানুষ ইনসাফের পক্ষে এবং মানবিক বাংলাদেশ গঠনের পক্ষে রায় দিতে চাই এ জন্য আপনাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো : জিয়াউল হক, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার, ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম,ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ রেজাউল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম,শিবির নেতা ইসা মাহমুদ । এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ও ওয়ার্ডের আমির / সেক্রেটারি বৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা