
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ক্লাব সূত্রে জানা যায়, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে লঘুচাপের প্রভাবে দেশব্যাপী ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা এবং সুন্দর ও সুষ্ঠুভাবে ফাইনাল ম্যাচ আয়োজনের স্বার্থে ম্যাচটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ২টা ৩০ মিনিটে ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মো. শাহাজাহান আলী জানান, অংশগ্রহণকারী দুটি দল ঝিকরগাছা সদর এবং শংকরপুর ইউনিয়ন ফুটবল টিমের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি খেলাপ্রেমী দর্শকদের নতুন তারিখে মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা