
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঝিকরগাছা থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারণ সার্কেলের সিনিয়রএএসপি মোঃ আরিফ হোসেন তিনি তার বক্তব্যে বলেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন মাদক সেবন কারী
ব্যবসায়ী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।, তিনি আরো বলেন আপনারা কোন গুজবে কান দিবেন না। যেকোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে জানাবেন ।
সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা।
বিশেষ অতিথি হিসাবে রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহি টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুননবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, এছাড়া হিন্দু সম্প্রদায়ের পক্ষ বক্তব্য রাখেন পলাশ, গোবিন্দ প্রমুখ। উল্লেখ্য এবারের পূজায় ৫৯ টি পূজা মন্ডপ তৈরি করা হয়েছে।
এই মত বিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা