
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
ঝিকরগাছার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তোজা এলাহি টিপু।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে (১৫অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো: জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি ও গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এ কে এম শামসুজ্জামান খান সোহেল।
এ সময় এডহক কমিটির পরিচিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা