
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,পৌর বিএনপির সাবেক সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ,সর্বজন শ্রদ্ধেয় হারুন অর রশিদ বিশ্বাস (৮০) আর নেই। ৯ নভেম্বর (সোমবার) ভোর রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে ঝিকরগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।
সোমবার বাদ জোহর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম রোকেয়া মঞ্চ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজ পরিচালনা করেন মোবারক শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান।
জানাজাপূর্ব স্মৃতিচারণমূলক রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, মরহুমের মেঝো ছেলে মারুফ বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
বক্তারা বলেন, হারুনা রশিদ বিশ্বাস ছিলেন একজন সৎ,নিরহংকার,জনবান্ধব ও সাদামনের রাজনীতিবিদ। তিনি সহজ সরল ভালো মানুষ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে ঝিকরগাছা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক অভিভাবককে হারালো।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যশোরের সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারি রবু,জেলা বিএনপি নেতা আলহাজ্ব আনিছুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন,সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাজিব মাহমুদ, আসাদুজ্জামান শাহিন, আমিনুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবীণ এই রাজনীতিবিদ হারুন অর রশিদ বিশ্বাসের মৃত্যুতে এদিন ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা করেছেন। একই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা