ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন এর গঙ্গাধারপুর গ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রয়ারি ( রবিবার) বিকাল ৫ টায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান এর সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর -২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সমাজে সকল শ্রেণি পেশার মানুষ সমান অধিকার পাবে । জনগণের আমাদের যদি দ্বায়িত্ব দেন আমরা দ্বায়িত্বকে কিন্তুু ক্ষমতা বলি না আমরা দ্বায়িত্ব বলি। দ্বায়িত্বভার পেলে আপনাদের জন্য কোনো সময় শাসক হবো না সেবক হতে চাই।
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আয়ুব হোসাইন এর সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক।
নির্বাচনী সমাবেশ উপস্থিত ছিলেন এনসিপির জেলা মুখ্য সংগঠক সোহানুর রহমান, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নাছির উদ্দীন,সেক্রেটারি নাছির উদ্দিন সহ ওয়ার্ড জামায়াত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মহিলা কর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা