ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
ঝিকরগাছা সহকারী কমিশনার( ভুমি )ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোঃ শাহ আলম, ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ অলিয়ার রহমান, কামরুজ্জামান, আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, আকরাম হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা