ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামবাসীর উদ্দোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ ( শুক্রবার) বিকাল ৫ টায় কাউরিয়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সমাবেশের আহবায়ক ছিলেন মো: আবিদুর রহমান। সভাপতিত্ব করেন আ:সামাদ চৌধুরী
এ সময় উপস্থিত সকলের সম্মতিতে এলাকায় ২১ সদস্য বিশিষ্ট একটি মাদক বিরোধী কমিটি গঠন করাহয়। এতে সভাপতি সৈয়দ এহসানুর রহমান,সহ সভাপতি আ:সামাদ চৌধুরী মুক্তার আলী চৌধুরী, ইসহাক ঢালী,সৈয়দ এজাজুর রহমান কবির,আবিদুর রহমান, সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, শেখ নাসির উদ্দীন, সদস্য হাসানুর রহমান হাসু,আজাদুর রহমান, রাজ, মিজানুর রহমান, নিজাম, লিটন হোসেন, আজাদ, উবাইদুল্লাহ, মীর ফাত্তার আলী,আব্দুল আজিম, আবু তালেব, মীর নয়ন শেখ শাহাদাৎ শেখ ওসমান,মিন্টু খঁ,প্রমুখ।
অনুষ্ঠানে গ্রামবাসীরা সমন্বিত ভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এক পর্যায়ে অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা