ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্মিত করি’’ এই স্লোগানে ঝিকরগাছায় ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বুধবার (৩ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সমাজসেবা অফিসার মেজবাহউদ্দীন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা