ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (০১নভেম্বর) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসার মোঃ নওরোল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ও ঝিকরগাছা সমবায় ব্যাংকের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ অলিয়ার রহমান, ঝিকরগাছা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা সমবায় অফিসের কম্পিউটার অপারেটর মো: শাহনেওয়াজ সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা