ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় জামায়াতের এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ (ফেব্রয়ারি) বিকাল ৩ টায় পৌর সদরের বি.এম হাইস্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা ব্রীজ সংলগ্নে এসে মিছিল শেষ হয়। পরবর্তীতে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে নির্বাচনী মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ ( চৌগাছা - ঝিকরগাছা) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদি জনগণ এখানে অন্য কাউকে দ্বায়িত্ব দেন আমরা সেচ্ছায় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে অভিনন্দন জানাবো। জামায়াতে ইসলামী দ্বায়িত্ব পেলে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ থেকে ১০০ শয্যায় রূপান্তরিত করা হবে। জামায়াতে ইসলামী দ্বায়িত্ব পেলে দুর্নীতি ও স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। দেশকে পরিবর্তনের জন্য আগামীদিনে চৌগাছা ও ঝিকরগাছার জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় নির্বাচনী মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
নির্বাচনী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান,রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর আবদুল হামিদ নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার, জেলা শিবির সভাপতি ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের আমীর ও সেক্রেটারি এবং শিবিরের নেতৃবৃন্দ সহ ১৫ হাজার দাঁড়িপাল্লা প্রতীকের জনস্রোত।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা