ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি ( শুক্রবার) সকাল ১০ টায় লাউজানী কমপ্লেক্স এ উপজেলা জামায়াতের আয়োজনে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে তিনি বলেন, বর্তমানে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আসন্ন নির্বাচনে সকল রুকন ভাই - বোনদের দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী রুকন সম্মেলন আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য কে নিয়ে আয়োজন করবো। তিনি আরো বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রুকন সম্মেলন সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন ৮৬, যশোর -২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন। ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ৷
রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক,পানিসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি প্রভাষক আলমগীর কবির সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আগত রুকন বৃন্দ
রুকন সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার ,বাৎসরিক কর্মপরিকল্পনা, এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা