ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৫জুলাই) সকাল ১১ টায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক। আর্থিক সহায়তা প্রদান শেষে উপস্থিত সকলে এসিডদগ্ধ পরিবারের জন্য মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা