
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিকরগাছায় উৎসবমুখর, আনন্দঘন ও রমরমা পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১ টায় ঝিকরগাছা প্রেসক্লাবে দৈনিক রানার এর আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক রানারের ঝিকরগাছা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ - সভাপতি আতাউর রহমান জসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি তরিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সহ - সভাপতি আবুল কাশেম, যুগ্ম - সাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, সদস্য আলী জিন্নাহ, আলী আশরাফ, রাফিউল ইসলাম, দৈনিক যমুনা এক্সপ্রেসের ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি ইনকিয়াদ আহম্মেদ রাফিন,সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌট,গদখালী ফুলচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ- সভাপতি মনজুর আলম, ব্যবসায়ী নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে দৈনিক রানারের প্রতিষ্ঠা সম্পাদক শহীদ গোলাম মাজেদ, এমআর সাইফুল আলম মুকুল, ও অন্যান্য সাংবাদিকদের জীবনী ও গুণাবলি এবং তাদের লেখনী সম্পর্কে প্রত্যেক বক্তারা আলোচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে পরপারে পারী দেওয়া ওই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের জন্য তাদের আত্নার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে প্রেসক্লাবের আগত সকল সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়,কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তার বক্তব্যে, দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি, মেধাআকর্ষণ মূলক লেখার প্রংশসা করেন। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সাথে প্রশাসনের সদস্যদের নিবিড় বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সেই সাথে অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আশাবাদব্যক্ত করেছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা