ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় নবাগত ইউএনও এর সাথে উপজেলা স্কাউটসের আয়োজনে সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি মোছা: রনী খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের মাঝে সেবা দিতে এসেছি আমাকে আপনাদের হৃদয়ে যত দ্রুত স্থান করে নিবেন তত বেশি এই উপজেলায় স্কাউটসকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ,প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, উপজেলা স্কাউটস কমিশনার মো : ইসমাইল হোসেন সোহাগ, সহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো: আলী তারেক।
পরে একই স্থানে মতবিনিময় শেষে নবাগত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনী খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান স্কাউটসের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা